• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর
উদ্বোধনী খেলায় অংশ নিবে সদর উপজেলা ও সদর পৌরসভা।

স্টাফ রিপোর্টারঃ-

বহু প্রত্যাশীত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর তারিখে জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে।
রবিবার ( ১০ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ চুড়ান্ত চুড়ান্ত ও লটারীর মাধ্যমে খেলা ফিকশ্চার চুড়ান্ত করা হয়। এতে দুইটি গ্রুপে ৫ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে।
আগামী ৩ সেপ্টেম্বর তারিখ বিকাল ৩টার সময় জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সিরাজগঞ্জ সদর পৌরসভা উদ্বোধনী খেলায় অংশ নিবে।
ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের আরও ৮টি দল হচ্ছে কাজিপুর উপজেলা,কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা,উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা ও বেলকুচি উপজেলা পরিষদ।
সভায় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা মু.আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন,প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল হাসান খোকন,হেদায়েতুল ইসলাম ফ্রুট,স্ট্যালিন,খোকন ও জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল ইসলাম।
প্রতিটি দলে ১৮ জন ফুটবল খেলোয়াড়ের মধ্যে ১৪ জন স্ব স্ব উপজেলার খেলোয়াড় ও ৪ জন বহিরাগত খেলোয়াড় মোট ১৮ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন করতে হবে।
দীর্ঘদিন পর সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবলকে কেন্দ্র করে জেলার ফুটবল অনুরাগীদের উৎসবের আমেজ বিরাজ করছে।
#
ছবি সহ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
১০.৮.২০২৫
০১৭১১ ৩১৭২৬৪


আপনার মতামত লিখুন :
More News Of This Category