• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ শহর জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ শহর জামায়াত ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমীরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সিরাজগঞ্জ এর পরিবেশনায় ইসলামী সংগীত পরিবেশন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌরএলাকার কাজিপুর মোড় এলাকায় অবস্থিতি দারুল ইসলাম একাডেমি প্রাঙ্গণে উক্ত কর্মী সমাবেশে জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান তিনি তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার সবচেয়ে বেশি জামায়াত ইসলামী নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাসি দেওয়া হয়েছে । পতিত স্বৈরাচার হাসিনা সরকার যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি দিয়েছেন। সেই ট্রাইবুনালে পতিত স্বৈরাচার হাসিনা সহ সকল খুনিদের ফাঁসি হবে সেটাই দাবি জানাচ্ছি ।
সব দল দেখা শেষ হয়েছে এবার জামায়াত ইসলামীকে দেখতে চায় জনগণ। এঅনুষ্ঠান পরিচালনা করেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা মাহমুদ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখা’র আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা মোঃ শাহীনুর আলম বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ।

এ সময়ে দায়িত্বশীল মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী শহর শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুল মজিদ, সহকারী সেক্রেটারী অধ্যাপক জুবায়ের আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।
এ সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার বিভিন্ন ইউনিটের পাঁচ হাজার কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল হতে দুপুর পর্যন্ত রুকন সম্মেলন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category