• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজে’র অধ্যক্ষের অবসর জনিত বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া সরকারি কলেজে’র অধ্যক্ষের অবসর জনিত বিদায় সংবর্ধনা —

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বিদ্যাপীঠ সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর ড. এস.আই.এম.এ রাজ্জাক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, উপহার ও স্মারক সম্মাননা প্রদান, দোয়া- মোনাজাত ও আলোচনা সভা করা হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে,
মঙ্গলবার (৬ মে-২০২৫) সকাল হতে দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে সভাপতি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ যহুর আলী। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবুল কাশেম, সাঈদ, মোহাম্মাদ সাজেদুর রহমান, মোছাঃ এলিজা তাজমিন সীমা।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজে’র শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মির্জা সুলতান মাহমুদ স্বপন সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও কলেজ ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা উপহার প্রদান করে। এ বিদায়ী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেলে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা এবং স্মৃতিচারন করে আলোচনাসভা করা হয়। এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাজিপুর মনসুর আলী কলেজ, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জের প্রফেসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্য অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category