• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ভিপি আয়নুল

মো. আইয়ুব আলী, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে তাড়াশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি ওই মনোনয়ন পত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম ওই মনোনয়ন পত্র গ্রহন করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার।
মনোনয়ন ফরম জমাদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান সকল প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাহিরে উপস্থিত সংবাদ কর্মীদের কাছে অনুভূতি ব্যক্ত করার সময় বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বলেন, নির্বানী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় তিনি সকল নেতা-কর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকা এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category