• সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্মার্ট ট্যুরিজমের ৫ম বর্ষপূর্তি পালিত

Reporter Name / ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

স্মার্ট ট্যুরিজমের ৫ম বর্ষপূর্তি পালিত

মোঃ হোসেন আলী (ছোট্ট)
সিরাজগঞ্জ ও ঢাকা থেকে পরিচালিত বাংলাদেশের অন্যতম প্রফেশনাল ট্যুর অপারেটর স্মার্ট ট্যুরিজমের ৫ম বর্ষপূর্তি পালিত

বুধবার (২০ নভেম্বর) স্মার্ট ট্যুরিজমের নিয়মিত পর্যটকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাভ্রমণ, কেক কর্তন, র‍্যাফেল ড্র ও পুরস্কার প্রদান সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

অংশগ্রহণকারী বিশিষ্ট জনদের মাঝে সামাজিক সংগঠন সুখ পাখি – সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা শেখ রজব আলী বলেন- স্মার্ট ট্যুরিজম দেশের ভ্রমণপ্রিয়দের জন্য স্বল্পবাজেটে আরামদায়ক ও নির্ঝঞ্ঝাট ট্যুরের আয়োজন করে ইতিমধ্যে সকলের আস্থা অর্জন করেছে। সিরাজগঞ্জের মানুষ হিসেবে আমরা স্মার্ট ট্যুরিজম নিয়ে গর্ববোধ করি এবং স্মার্ট ট্যুরিজম আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা করি।

উপস্থিত পর্যটকদের মধ্যে একজন নারী উদ্যোক্তা এবং নিয়মিত ভ্রমণকারী খুশী আনজুমান বলেন, নারীদের অধিকাংশ ভ্রমণ পরিকল্পনা বাতিল হয় নিরাপত্তাহীনতার ভয়ে। এদিক দিয়ে স্মার্ট ট্যুরিজম আমাদের নারী পর্যটকদের জন্য যেন এক আশীর্বাদ। স্মার্ট ট্যুরিজমের নিবির নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আমরা নারীরা একদম নিশ্চিন্তে ভ্রমণ করতে পারি এবং আমাদের পরিবারও নিশ্চিন্ত থাকে।

স্মার্ট ট্যুরিজমের ফাউন্ডার এডমিন, বিশিষ্ট সমাজসেবক আসলাম উদ্দিন বলেন, সিরাজগঞ্জ তথা বাংলাদেশের পর্যটনের বিকাশে স্মার্ট ট্যুরিজম কাজ করে যাচ্ছে। পাশাপাশি ভ্রমণপ্রিয়দের জন্য স্বল্পবাজেটে নিরাপদ, নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক ট্যুর আয়োজন করে সকল শ্রেণির মানুষের জন্য ভ্রমণকে আরো সহজসাধ্য করতে আমরা সদা সচেষ্ট।

বেলা ২টা থেকে শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সন্ধ্যার পর বর্ষপূর্তি আয়োজনের সমাপনী হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category