• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

সিরাজগঞ্জে প্রথমবারের মতো অর্থোপেডিক সার্জন ডা. দেলোয়ার হোসেনের সফল পিএলআইডি অপারেশন

Reporter Name / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে প্রথমবারের মতো স্পাইন এন্ড অর্থোপেডিক সার্জন ডা. দেলোয়ার হোসেনের দক্ষ নেতৃত্বে সফল পিএলআইডি অপারেশন

স্টাফ রিপোর্টারঃ-

সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্পাইন (মেরুদন্ড) সার্জন ডা. মো. দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পিএলআইডি (PLID)- মেরুদন্ড অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক সাফল্যের জন্য অর্থোপেডিক্স বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ডা. দেলোয়ার হোসেনকে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় অর্থোপেডিক্স বিভাগ আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এই সাফল্য উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুর নাহার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. খাইরুল আনাম, জুনিয়র কনসালটেন্ট মো. রাজিব মাহমুদ এবং জুনিয়র কনসালটেন্ট কামাল আহমেদ।

রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মো. আলামিন শেখ চিকিৎসা শেষে জানান, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। ডা. দেলোয়ার স্যার খুব যত্ন নিয়ে আমার চিকিৎসা করেছেন। তার আন্তরিকতা আমাকে সাহস জুগিয়েছে।

অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস-অর্থোপেডিক্স, ফেলোশিপ ইন আরআই এসপি (রাশিয়া), ফেলোশিপ ইন স্পাইন (BSOH) সিনিয়র কনসালটেন্ট ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসার মান উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় আমার অর্জিত অভিজ্ঞতা উৎসর্গ করছি।

তিনি আরও জানান, পিএলআইডি অপারেশনের মাধ্যমে সিরাজগঞ্জে চিকিৎসা সেবায় নতুন এক দিগন্তের সূচনা হলো। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাসপাতালের উন্নয়নে আরও সহযোগিতা কামনা করেন।
—–


আপনার মতামত লিখুন :
More News Of This Category