• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Headline
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

জুলাই গনঅভ্যুত্থানে বছর পূর্তি উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গনঅভ্যুত্থানে বছর পূর্তি উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না —
জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে – সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে- সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে –
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় সিরাজগঞ্জ শহরের দরগাহ পট্টি রোড়স্থ জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ের সন্মুখ হতে
সিরাজগচপঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে – মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা’র আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মোঃ শাহিনুর আলম এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান এদেশের আপামর ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলসমূহ,শ্রমিক,সাংস্কৃতিক সংগঠনসমূহসহ সকল শ্রেণী পেশার সমন্বয়ে সংগঠিত হয়। বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনে যেমন হয়েছে এখানেও তাই হয়েছে। এ আন্দোলনে শহিদ হয়েছে ছাত্র,শ্রমিক মেহনতি সাধারণ মানুষ। আহতরা এখনও হাসপাতালে মৃত্যুর সহিত পাঞ্জা লড়ছে। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার পেটুয়া বাহিনী পুলিশ জামায়াত- শিবিরের নেতা-কর্মীদের টর্চার করেছে, নির্যাতন করছে, গুম করেছে, গুলি করে হত্যা করেছে। ঘাপটি মেরে বসে আওয়ামী দোসরা এখন কলাকৌশলে নানা ষড়যন্ত্রে করছে । পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ আজও যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের বিছানো ফাঁদে কোন কোন রাজনৈতিক নেতা পা দিয়ে জুলাইয়ের ঐক্যকে বিনষ্ট করে ফায়দা লুটতে চায়। ফ্যাসিবাদদের মুক্ত করতে হবে। দোসরা জুলাই বিপ্লব মানে না।
তিনি আরও বলেন, যারা ভোট চুরির কাজে ছিলো তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের অপসারণ করতে হবে। এই বাংলাদেশে দোসর আর ধান্দাবাজদের ঠাই দেওয়া যাবে না। দোসর মুক্ত, দূর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বাংলাদেশ গড়ে তুলতে হবে।
পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক মোঃ আব্দুল লতিফ সাহেব এঁর সভাপতিত্বে সিরাজগঞ্জ পৌর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোস্তফা মাহমুদের সঞ্চালানায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম, সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, ছাত্রশিবির শহর শাখার সভাপতি শামীম রেজা প্রমুখ। এসময়ে
সমাবেশ ও গণমিছিল হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণে সমাবেশ ও গণমিছিলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পুরো শহর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category