• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে শিক্ষক সমাবেশ ও র‍্যা‌লি প্রদর্শন  

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে বিশ্ব শিক্ষক সমাবেশ ও র‍্যা‌লি প্রদর্শন  

আজিজুর রহমান মুন্না- 

“শিক্ষকতা পেশা,মিলিত প্রচেষ্টার দীপ্তি” এ প্রতিপাদ্য নিয়ে-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে সারাবিশ্বের ন্যায়  বাংলাদেশে ও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।  বেসরকারি  শিক্ষকদের চাকুরী জাতীয়করণ সর্বস্তরের শিক্ষকদের বৈষম্য দূরীকরণ ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে সিরাজগঞ্জ বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত এবং বর্ণাঢ্য র‍্যা‌লি প্রদর্শন করা হয়।আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, 

রবিবার(৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন  মুক্তির সোপানে-বিশ্ব শিক্ষক পালন করার লক্ষ্যে এক সমাবেশ ও র‍্যালি প্রদর্শন করা হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার  উপদেষ্টা এবং  সিরাজগঞ্জ-২(সদর-কামারখন্দ) আসনে জামায়াতে ইসলামী মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা’র সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, 

আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.এম,এ সবুর,  

এ সময়ে আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা’র সহ-সভাপতি অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি ড.আমিনুজ্জামান তালুকদার, সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা মোঃ ময়নুল হক,অধ্যাপক মোঃ রেজাউল করিম, অধ্যাপক মোঃ  জাকির হোসেন,অধ্যাপক মোঃ শাহীন রেজা, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. রেজাউল ইসলাম রেজা রোকনী, “আদর্শ মাদ্রাসা শিক্ষক পরিষদ- সিরাজগঞ্জেরন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোঃ সাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষাক পরিষদ জেলার সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ছোনগাছা গাছা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ময়নুল হক,  প্রাথমিক শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ রেজাউল হক রাজু, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ স্কাউটস,  সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন প্রমুখ বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে সকল শিক্ষক নেতৃবৃন্দ বাজার স্টেশন মুক্তির সোপান থেকে সকল শিক্ষক-শিক্ষিকা  সদস্যদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যা‌লি  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category