• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

বেলকুচিতে অনুষ্ঠিত হলো শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ফুটবল খেলা

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বেলকুচিতে অনুষ্ঠিত হলো শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ফুটবল খেলা

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী শ্রবণ ও বাক প্রতিবন্ধী দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে আব্দুল সালাম এর সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ন মালাকারের সঞ্চালনায় বেলকুচি উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বনাম কাজিপুর শ্রবন ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থার খেলোয়াড়দের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, দৌলতপুর কলেজের জীব বিজ্ঞানের প্রদর্শক ডা: মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম শিশির, বিএনপি নেতা বাবুল প্রামানিক, সেলিম রেজা, রেজাউল করিম, শ্রবণ ও বাক প্রতিবন্ধী কমিটির বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো: আলামিন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ। এমন ব্যতিক্রমীধর্মী বাকপ্রতিবন্ধী খেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। পরে বিজয়ী দলের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category