• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
Oplus_131072

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

স্টাফ রিপোর্টারঃ-

গাজীপুরের সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জে প্রেসক্লাবের উদোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১১ আগষ্ট) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও খুনীদের দ্রুত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। আরও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক নবকুমার।
সাংবাদিক নেতৃত্ববৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন,
বাংলা নিউজ টুয়েন্টি ফোর ডটকম ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি স্বপন চন্দ দাস, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সোহাগ হাসান জয়, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।
বক্তার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন,সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবী করেন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হকের পরিচালনায়
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ প্রসক্লাবের কার্যনিবাহী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের সদস্য সহ জেলা সদর সহ বিভিন্ন উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category