• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৭৯ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলা বিএনপির দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়া না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে-
ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান টুকু বলেছেন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রাণ,তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে,তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে।
শনিবার মাগরিবের নামাজের পর সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু এইসব কথা বলেন। তিনি সকলকে ঘরে ঘরে মসজিদে মসজিদে যেয়ে পবিত্র কোরআন শরীফ, দরুদ শরীফ ও ফাতেহা শরীফ পড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মহান আল্লাহপাকের দরবারে কায়মনোবাক্যে দোয়া করার জন্য আহবান জানান।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন।
সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জেলা বিএনপির দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category