• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা যুব কাবাডি খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা যুব কাবাডি প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সদর উপজেলা বালক-বালিকা দল চ্যাম্পিয়ন

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা যুব কাবাডি খেলা অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সদর উপজেলা বালক- বালিকা দল চ্যাম্পিয়ন হয়।
বালক অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সদর ৪৮-২১ পয়েন্টে রায়গঞ্জ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১৮ কাবাডি প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সদর ৪৯-১০ পয়েন্টে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জের বাস্তবায়নে,
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ শামসুল আজম।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনর রশীদ খান হাসান, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টর হীরক গুণ সহ অন্যান্যরা।
খেলা পরিচালনা করেন, হাফিজুল ইসলাম হাফিজ, হাফিজুর রহমান, আবু হানিফ ও মোঃ জাহিদুল ইসলাম।
খেলার ধারাবিবরণী ও অনুষ্ঠান উপস্থাপনা করেন গজাইল অনার্স কলেজর প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

উল্লেখ্যে, সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলা কাবাডি দল খেলায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category