• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

Reporter Name / ১১১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ-
‘’মানসম্পন্ন হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’’ এই প্রতিপাদ্য নিয়ে- সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ খ্রিঃপালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বেলুনফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরে বর্ণাঢ্য র‍্যালিটি সড়ক প্রদক্ষিন করে এসে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে- সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন, হেলমেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, র‍্যাব-১২ এর ডিএডি মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিআরটিএ,সিরাজগঞ্জ সার্কেল সিরাজগঞ্জ মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোফাজ্জল হোসাইন, সিরাজগঞ্জ জজকোর্ট আইনজীবি অ্যাডভোকেট রোজিনা খাতুন রুহানা, ছাত্রপ্রতিনিধি সজীব সরকার, সড়ক বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক প্রকৌশলী কাজল ইসলাম, বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার হাসিবুর রহমান, নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, নারীনেত্রী মনিজা খাতুন, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং ট্যাংকলরী কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ শামসুল আলম, সিরাজগঞ্জ ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপের সড়ক ও প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম টিটো, সিরাজগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন, মেসার্স পার্ক ফিলিং স্টেশন সিরাজগঞ্জের আব্দুর রউফ, মেসার্স ভূইয়া ফিলিং স্টেশনের ইশতিয়াক, মিরপুর ফিলিং স্টেশন সিরাজগঞ্জের আকবর আলী সহ রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category