• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

Reporter Name / ৩২০ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

[ঢাকা, ০৭ মে, ২০২৫] দেশের বাজারে সম্প্রতি নতুন দু’টি ওয়াশিং মেশিন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ; যথা: ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (ডব্লিউএ৯৫সিজি) এবং এআই প্রযুক্তি সমর্থিত ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার (ডব্লিউডব্লিউ৯০ডিজি) । দু’টি ওয়াশিং মেশিনই উদ্ভাবনী প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ, যা নিশ্চিত করবে উন্নত পারফরমেন্স এবং অধিক স্বাচ্ছন্দ্য।

৯.৫ কেজি টপ লোড ওয়াশারটিতে রয়েছে ইকো বাবল প্রযুক্তি, ডুয়াল স্টর্ম, বাবল স্টর্ম ও স্পিড স্প্রে; এর ফলে, কাপড় হবে আরও পরিষ্কার, একইসাথে বজায় থাকবে কাপড়ের কোমল্পতা। ওয়াশিং মেশিনটিতে সফট ডোর ক্লোজিং সুবিধাও রয়েছে। ব্যবহারকারীদের অধিক স্বাচ্ছন্দ্য নিশ্চিতে রয়েছে ১০ লেভেল পর্যন্ত ওয়াটার অ্যাডজাস্টেবল সক্ষমতা এবং ফাইভ-স্টার এনার্জি-এফিশিয়েন্ট রেটিং। এর ৭০০-আরপিএম স্পিন স্পিড ও স্মার্ট চেক ফিচার মেশিনের পারফরমেন্সকে করবে আরও শক্তিশালী ও নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যদায়ক ব্যবহার।

অন্যদিকে, ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশারে রয়েছে এআই ওয়াশ, এআই ইকো বাবল, এআই কন্ট্রোল, স্মার্টথিংস কানেক্টিভিটি ও অটো ডিসপেন্স ফিচার। উদ্ভাবনী এ সব ফিচার কাপড় ধোয়ার প্রক্রিয়াকে করে তুলবে আরও কার্যকরী। ওয়াশিং মেশিনটিতে রয়েছে ১,৪০০-আরপিএম স্পিন স্পিড ও এনার্জি এফিশিয়েন্সি ক্লাস ‘এ’ এবং প্রতি সাইকেলে ওয়াশিং মেশিনটি ৫০ লিটার পানির ব্যবহার করবে; যে কারণে, এ ফ্রন্ট লোড ওয়াশারটি সাশ্রয় করবে পানি ও বিদ্যুৎ উভয়ই। স্টেক্লিন ড্রয়ার, হাইজিন স্টিম ও বাবল সোক-এর মতো চমৎকার ফিচার সমৃদ্ধ এ ওয়াশিংটি সহজেই যেমন কাপড়কে করে তুলবে আরও পরিষ্কার, তেমনি পুরো প্রক্রিয়া হবে আরও হাইজেনিক। পাশাপাশি, এর ঝকঝকে ব্ল্যাক কার্ভড ডোর ডিজাইন ওয়াশিং মেশিনটিকে দিয়েছে প্রিমিয়াম ও স্টাইলিশ লুক।

এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের বিশ্বাস, ৯.৫ কেজি টপ লোড ওয়াশার ও ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার – এ দু’টি ওয়াশিং মেশিনই চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার মাধ্যমে ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নতুন মাত্রা যুক্ত করবে। আমাদের ক্রেতাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে তুলতে আমরা ধারাবাহিকভাবে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসবো।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category