• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে চুনিয়াহাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন আব্দুল্লাহ আল কায়েস রতনকান্দিতে জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবর রহমান লেবুর গণসংযোগ বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ: রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সিরাজগঞ্জে ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের শুভ উদ্বোধন উন্নয়নের মধ্য দিয়েই মান্নান তালুকদারকে স্মরণ করতে চাই -ইকবাল হাসান মাহমুদ টুকু সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১ তম, মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে বনলতা সুইটস এন্ড বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Oplus_131072

সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২ টায় সিরাজগঞ্জ শহরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর মো. আব্দুল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বনলতা সুইটস অ্যান্ড বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন ভোক্তা-স্বার্থবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

এছাড়া বাজার স্টেশন এলাকার ১ নম্বর ফল বিতানে মেয়াদোত্তীর্ণ টমেটো সস ও জেলি সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সেখ মো. মনজুর আলম।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন পেশকার শফিউল আলম এবং সিরাজগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category