• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থান মসজিদে জুম্মার নামাজ আদায়, দোয়া ও মোনাজাত করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইচ গেট সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাজগঞ্জে দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
আনন্দঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে
সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬খ্রি. এর নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার পৌরকর্মচারী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে,
বুধবার (২২জুলাই-২০২৬) সকালে সিরাজগঞ্জ পৌরসভার সভাকক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক শাহাদাত হুসেইন। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬খ্রি. এর পৌর কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, স্যানেটারী পরিদর্শক কাওসার আখতার দেওয়ান এবং সদস্য, একাউন্টস অফিসার মোঃ ওয়ারেছ কবির, মেডিকেল অফিসার ডাঃ এ,কে,এম, ফরহাদ হোসাইন, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল কবির, শহর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আশরাফুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ করেন, বিজয়ী
সভাপতি মোঃ আব্দুল লতিফ,সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সেখ,সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফুর রহমান, অর্থ সম্পাদক কে.এম. নূ্রুল হক, প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ নাছিম পারভেজ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬খ্রি. গত
শনিবার (১১জুলাই-২০২৬খ্রি.) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সরাসরি ভোটে সভাপতি পদে মোঃ আব্দুল লতিফ নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category