• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থান মসজিদে জুম্মার নামাজ আদায়, দোয়া ও মোনাজাত করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইচ গেট সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি- বার্ষিক নির্বাচনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাজগঞ্জে দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না—
আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে “জাতীয় শিক্ষা সপ্তাহ”-২০২৬খ্রি উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ দেয়াল পত্রিকা, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ রােভার, গার্লসগাইড এবং শিক্ষার্থীদের-কবিতা আবৃত্তি, হামনাদ, কেরাত, বাংলা রচনা ইংরেজি রচনা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তব্য, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান এবং নৃত্য পরিবেশন প্রতিযোগিতার বিজয়ীদেরকে ক্রেস্ট ও সনদপত্র পুরস্কার দেওয়া হয়। উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরীতে গ্রুপে ১৯টি ইভেন্টএবং৪ টি ক্যাটাগরীতে ৯ টি করে পুরস্কার দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ এবং তার অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ গার্ল গাইডস হিসেবে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী বাংলা শিক্ষক নীলিমা রাণী হালদার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) মটিয়ারপু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সহ অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সিরাজগঞ্জের আয়োজনে,
বুধবার (২২জুলাই ২০২৬)দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত-উপজেলা পর্যায়ে জাতীয় অনুষ্ঠানে, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র হাতে তুলেদেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার এবং বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময়ে আরও উপস্থিত ছিলেন রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ছাতিয়ানতলী মোড়গ্রাম ট্রেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, মল্লিকা ছানাউল্লা আনসারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category