• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline
রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পাঠদান মনিটরিং শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত সিরাজগঞ্জে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – সভাপতিত্ব করেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন

‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ

‎স্টাফ রিপোর্টারঃ- – করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে
সিরাজগঞ্জে -‎সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

‎সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের
সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এর নিজ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

‎বৃক্ষরোপণ্য আলোচনা সভায় সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের ছাড়া বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
‎অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, পরিবেশ রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করে শুধু গাছ লাগালেই হবে না প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মপরিল্পনা অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ লাখ বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরিতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
‎এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন রিপন, মোঃ মনসুর রহমান, মোঃ মনজুর রহমান, মোঃ রায়হান উদ্দিন, মমওলানা হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, অভিজিত পাল, মোঃ রাকিব হাসান, অনিকা খাতুন, সাধনা রাণী দেবনাথ,এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল, আহ্বায়ক এসএম জুয়েল রানা, যুগ্মআহ্বায়ক শহর ছাত্রদলআকাশ, সবুজ রায়হান বিজয় সহ সভাপতি জেলা ছাত্রদল, সবুজ যুগ্মআহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল, মিনাল আহমেদ ইদুল যুগ্ম আহ্বায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল, তানজিল, মামুন আশিক, বাদল,সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মী ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category