• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত রহমতগঞ্জ বটতলা মোড়ে চা চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই এর শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। ভিক্টোরিয়া হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ: রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ: রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের সামগ্রিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে প্রস্তাবিত সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুরে জংশন স্থাপনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন সংলগ্ন পৌর মুক্তমঞ্চে ‘সিরাজগঞ্জ রেলপথ বাঁচাও আন্দোলন কমিটি’র উদ্যোগে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট মাহবুব-এ খোদা টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রায়পুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. আখতারুজ্জামান, সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, কমরেড নব কুমার, বাবু স্বপন চন্দ্র দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা সিরাজগঞ্জের রেল যোগাযোগের গৌরবময় অতীত স্মরণ করে বলেন, “সিরাজগঞ্জের রেলপথের রয়েছে দীর্ঘ ঐতিহ্য। একসময় এই অঞ্চলের মানুষ ট্রেনে করে সরাসরি কলকাতায় গিয়ে দৈনন্দিন কাজ শেষ করে আবার ট্রেনে করেই সিরাজগঞ্জে ফিরে আসতেন। কিন্তু কালের বিবর্তনে সেই ঐতিহ্য আজ হুমকির মুখে।”
বক্তারা জোর দিয়ে বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের জংশনটি রায়পুরে স্থাপন করা হলে তা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে। এটি সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের ও ন্যায্য দাবি।
আন্দোলন কমিটির নেতৃবৃন্দ জানান, রায়পুরে জংশন স্থাপনের দাবিতে ইতিপূর্বে গণস্বাক্ষর সংগ্রহ ও মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদানসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও গণসংযোগ করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং রায়পুরে জংশন নির্মাণের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। গণসমাবেশে সিরাজগঞ্জ শহরের ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category