• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট হস্তান্তর সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সিরাজগঞ্জ সদরে “বিশ্ব দৃষ্টি দিবস” উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশন ও গ্রান্ড সুলতান টি রিসোর্ট এর চেয়ারম্যান এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাত্তার ফাউন্ডেশন ও ছোঁয়া রিসোর্টের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার। রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পাঠদান মনিটরিং শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত সিরাজগঞ্জে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – সভাপতিত্ব করেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার

আজিজুর রহমান মুন্না,–
সিরাজগঞ্জ ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল)সহ ২ মাদক কারবারি গ্রেফতার এবং ১টি মাদক বহনকারী ট্রাক আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট করাকালে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম এর নেতৃত্বে যমুনা সেতু পশ্চিম থানার একটি টিম অভিযান পরিচালনা করে ৪,৩৩০ গ্রাম (৪ কেজি ৩৩০ গ্রাম) হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করে।
সোমবার (২৪আগস্ট ২০২৬ খ্রি.) রাত ০০.৫৫ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ট-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকটির চালক ১। মোঃ আবু বক্কর (৪৪), পিতা-বিশারত আলী, স্থায়ী: গ্রাম-রামভদ্রপুর (কবিরাজ পাড়া), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান সাং-তেররশিয়া (মোকশেদ মন্ডল পাড়া), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং চালকের সহযোগী ২। মোঃ সোহাগ আলী(১৯), পিতা-মোঃ লালবর আলী, সাং-সুলতানগঞ্জ বাজার, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়ের হেফাজত থেকে সর্বমোট ৪,৩৩০ গ্রাম (৪ কেজি ৩৩০ গ্রাম) হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার ও মাদক বহনকারী ট্রাকটি আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৪ (চার) কোটি টাকা প্রায়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবু বক্কর (৪৪) এর বিরুদ্ধে এর পূর্বেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস সালাম থানায় মামলা নং-৩৯/৪২৬, তারিখ-২৩/১২/২০২০ খ্রিস্টাব্দ, ধারা-৩৬(১) সারণির ৮(গ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রয়েছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category