• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত রহমতগঞ্জ বটতলা মোড়ে চা চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই এর শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। ভিক্টোরিয়া হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না—
সিরাজগঞ্জ শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস স্ব-স্ব বিভাগে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, পাঠ্যক্রম, শৃঙ্খলা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের নয়; এটি জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নবীন শিক্ষার্থীরা নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে বলে উপাচার্য মহোদয় আশা প্রকাশ করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও মূল্যবোধ ধারণ করে শিক্ষাজীবনে উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন কার্যক্রম সম্পন্ন হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভাগগুলোর চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category