• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত সিরাজগঞ্জ -পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের ছোনগাছা ও বাগবাটিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ সলঙ্গায় প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও জেলা পর্যায়ে ওয়ান হেলথ্ সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিডিও চিত্র প্রদর্শন, যুব ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে,
রবিবার (১নভেম্বর-২০২৬খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাব উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী প্রমুখ। শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক (অঃদাঃ) মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তব্যে রাখেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোতাহার রহমান। যুব ঝণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি। সংগঠনের পক্ষে থেকে বক্তব্য রাখেন, ইয়ুথ রিজিওনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিরাজগঞ্জের সভাপতি মোছাঃ রেহানা। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, যুউঅ, সিরাজগঞ্জের প্রশিক্ষণার্থী (কম্পিউটার ট্রেড) মারুফা আক্তার, আত্মকর্মী মোঃ ইব্রাহিম শেখ। এসময়ে যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) মুহাম্মদ বাবুল আকতার, উচ্চমান সহকারী মোঃ ইউসুফ আলী খান। এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ,
যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীগণ, প্রশিক্ষণার্থী যুবক-যুবতী,অন্যান্য যুবক-যুবতীরা, সুধীজন, সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category