• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত সিরাজগঞ্জ -পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের ছোনগাছা ও বাগবাটিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ সলঙ্গায় প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও জেলা পর্যায়ে ওয়ান হেলথ্ সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ -পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ -পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী বা সর্বহারা দলের সদস্যদের আত্মসমর্পণ”

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
একসময় সশস্ত্র চরমপন্থীদের তৎপরতায় আতঙ্কের জনপদে পরিণত হওয়া সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ সর্বহারা সদস্য আত্মসমর্পণ করেছেন। অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে রোববার (১ নভেম্বর-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন।‘চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন। তিনি বলেন, ‘যারা ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিবার ও সমাজে তাদের সম্মানজনকভাবে ফিরে আসার সুযোগ তৈরি করতে সরকার কাজ করবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবিব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান। এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু (বিপিএম), সহ পুলিশের ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কোয়াড্রন লিডার ফিরোজ।আত্মসমর্পণকারী মাজেদ আলী মুন্সী বলেন, ‘অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসতে পেরে আজ খুবই ভালো লাগছে।’ আরেক সদস্য আইনুল হোসেন জানান, ভুল পথে চলতে গিয়ে জীবনের ১৫টি বছর হারিয়েছেন। দীর্ঘদিন বাড়ি ও পরিবারের বাইরে থাকতে হয়েছে। আত্মসমর্পণকারী আলম সেখ বলেন, ‘প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবসহ নানা পরিস্থিতিতে অনেকেই দস্যুবৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন।’আয়োজকরা জানান, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, একসময় এ অঞ্চলে ১৪টি চরমপন্থি সংগঠনের তৎপরতা ছিল। ১৯৯৮খ্রি. সিরাজগঞ্জের কামারখন্দে শতাধিক সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। ২০১৯খ্রি. পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩খ্রি. সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। এর ধারাবাহিকতায় এবার আরও ৬৫ জন আত্মসমর্পণ করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category