• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Headline
উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশন ১৪ বছরের সফল পথচলা অতিক্রম করে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টায় শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহীদুল হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল কাদের সেখ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, ফজল-এ-খোদা লিটন, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, বর্তমান সহ-সভাপতি হীরক গুণ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, অর্থ সম্পাদক নয়াদিগন্তের রিপোর্টার নূরুল ইসলাম রইসী, বর্ণিক বার্তার রিপোর্টার অশোক ব্যানার্জী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুণ্ডু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাত্তর টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু।
আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, একাত্তর টেলিভিশন দেশের মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে একাত্তর টেলিভিশন ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।আলোচনা শেষে অতিথিরা একাত্তর টিভির প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ প্রশসান, রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও শিক্ষাবিদগণ এবং প্রতিষ্ঠানের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন। পরে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৪ পাউন্ডের কেক কর্তনের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category