• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত রহমতগঞ্জ বটতলা মোড়ে চা চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই এর শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। ভিক্টোরিয়া হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ মওলানা ভাসানী কলেজের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খাবার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে  জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ খ্রি. উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়ায় অবস্থিত সুনামখ্যাত বিদ্যাপীঠ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের আয়োজনে, আলোচনা সভা, দোয়া- মোনাজাত  অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট-২০২৬খ্রি.) বেলা সাড়ে ১১ টার দিকে অত্র কলেজের হলরুমে-জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও  গীতাপাঠের মধ্য দিয়ে এবং  নিহত ও আহতদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে’র সুযোগ্য  অধ্যক্ষ মোঃ সাইফুল  ইসলাম সরকার এঁর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে’র গর্ভনিং বডি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোঃ আব্দুল লতিফ  বলেন, ‘৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।  জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। তবে আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পর এটি দ্রুত সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক,পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তিনি আরো বলেন, নিজেদের মধ্যে হানাহানি বা অহংকারবোধ লালন করলে জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ ঘটিয়ে একটি স্বনির্ভর, উৎপাদনমুখী ও কর্মমুখী বাংলাদেশ গড়ে তোলাই এই আন্দোলনের মূল লক্ষ্য।’,  একইসঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে  কলেজের সহকারী অধ্যাপক মোঃ আঃ কাইয়ুম, মোঃ রেজাউল করিম, প্রভাষক মোঃ মনিরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের সহকারী অধ্যাপক ইস্রাফিল হাসান। এসময়ে কলেজের 
 সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে৩৬ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত  করা হয়।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category