• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ – সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশবিষয়ক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) সকাল ৯টায় সিরাজগঞ্জ পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর সভাপতি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন এবং বনভূমি ধ্বংসের কারণে আজ প্রকৃতি ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তন। আমাদের চারপাশের উর্বর কৃষিজমি ও জলাধারে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জমে প্রতিবেশের ভারসাম্য নষ্ট করছে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করাও সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ সিরাজগঞ্জের কৃতি সন্তান মাহবুব পলাশ, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, গ্রুপ থিয়েটার সংগঠন প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল এবং সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর সদস্য ও স্কাউটার সৈকত হোসেন।
অনুষ্ঠানে প্রায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “নদী, বিল ও বৃক্ষ একে অপরের পরিপূরক। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, জলাভূমি ও বৃক্ষকে একসঙ্গে সংরক্ষণ করতে হবে। প্রকৃতি রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category