কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের শুরু করলেন-আব্দুল্লাহ আল কায়েস
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’র ব্যক্তিগত সহকারী এবং জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ-আল-কায়েস কামারখন্দ উপজেলার সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আব্দুল্লাহ-আল-কায়েস তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন-এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল শিক্ষার্থীদের হাতে কমপক্ষে হলেও একটি করে গাছের চারা বিতরণ কার্যক্রম হচ্ছে, হবে- ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (২৬জুলাই-২০২৬খ্রি.) কামারখন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে- একজন করে শিক্ষার্থীকে একটি করে গাছের চারা বিতরণ কার্যক্রম করা হয়। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হলে তারা পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হবে। গাছ হলো- আমাদের পরম বন্ধু।পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অক্সিজেন দেয়। গাছ ফুল,ফলদেয়, মানুষের খাদ্য দেয়। ঔষধ তৈরিতে বৃক্ষ, ফল ফুল থেকে তৈরি করা হয়। জ্বালানি কাঠদেয়, আসবাবপত্র তৈরিতে বৃক্ষ লাগে এবং প্রাণীকূলের খাদ্য দেয়। সকল প্রাকৃতিক দূর্যোগ থেকে ও মোদের রক্ষা করে।
তাই কামারখন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায় ক্রমে প্রতিটি শিক্ষার্থীকে গাছের চারা দেওয়া পরিকল্পনা রয়েছে।
বৃক্ষ বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।