• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত সিরাজগঞ্জ -পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের ছোনগাছা ও বাগবাটিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ সলঙ্গায় প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও জেলা পর্যায়ে ওয়ান হেলথ্ সমন্বয় সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সলঙ্গায় প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জি,এম স্বপ্না,সলঙ্গা প্রতিনিধি : নারী ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে সিরাজগঞ্জের সলঙ্গায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি প্রীতি নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দবিরগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে মুখোমুখি হয় সিরাজগঞ্জ নারী ফুটবল একাদশ ও ঢাকা নারী ফুটবল একাদশ।খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে তোলেন।তাদের নৈপুণ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে ভীড় করেন বিপুলসংখ্যক দর্শক ও দুই দলের সমর্থকরা।এ সময় উপস্থিত অতিথিরাও নারী ফুটবলারদের প্রাণবন্ত পারফরম্যান্স উপভোগ করেন।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম.আকবর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ,হেলাল সরকার, বেলাল হোসেন,সাংবাদিক সুলতান মাহমুদ,আব্দুল আলীম,আরিফুল ইসলাম আরিফ,মাসুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারী ফুটবলের বিকাশ,তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category