সিরাজগঞ্জে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) ২০২৬-২০২৭ অর্থবছরের কোর্সের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সিরাজগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠিত
বুধবার (১১নভেম্বর -২০২৬ খ্রি.) বিকাল সাড়ে ৩ টার৷ দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক বিশ্বজিৎ কুমার , বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের ভিক্টোরিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম এবং ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, প্রশিক্ষক ও বাস্তবায়নকারী দুটি প্রতিষ্ঠানের চারটি ট্রেডের ভর্তিকৃত ১৪ থেকে ২৪ বছর বয়সী ঝরে পড়া ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কোর্সটি বাস্তবায়ন করছে ভিক্টোরিয়া হাই স্কুল ও ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, সিরাজগঞ্জ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) জনাব রোজিনা আক্তার বলেন, শুধু নাম স্বাক্ষর করতে পারলেই সাক্ষরতা হয় না। যে শিক্ষা জীবনে কাজে লাগে, যে শিক্ষা দিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায়, সেটাই কার্যকর সাক্ষরতা। এই কোর্সের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীরা আবার পড়াশোনায় ফিরে আসার সুযোগ পাবে, পাশাপাশি হাতে-কলমে কর্মদক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারবে।