• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জের সাহিত্য পরিমন্ডলের অন্যতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ- ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত রাজাপুর ডিগ্রি কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তিফলক উন্মোচন এবং এমপিকে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত ৩৪৫ প্রজাতির বিরল বৃক্ষের সংগ্রহ দেখতে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের ঐতিহ্যেবাহী কম্বল তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান– জরিমানা আদায় সিরাজগঞ্জে বিশ্ব এন্টি মাইক্রোরিয়াল রেজিস্টেস (AMR) সপ্তাহ উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জেলা শহরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে’র বর্ণাঢ্য আয়োজনে, ২০২৬-২০২৭ খ্রি. শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের নিয়ে নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, সন্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
শনিবার ( ২১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুব্রত কুমার সাহা। এ অনুষ্ঠানে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে’র অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-(২) (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রোমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের
অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফ-উস সাঈদ, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা নোমান আলাল, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসার মোঃ হুমায়ুন খালিদ, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, গার্লস ইন রোভার, বিএনসিসি সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category