• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জের সাহিত্য পরিমন্ডলের অন্যতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ- ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত সিরাজগঞ্জে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীণ-বরণ অনুষ্ঠিত রাজাপুর ডিগ্রি কলেজের নবনির্মিত ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মান কাজের ভিত্তিফলক উন্মোচন এবং এমপিকে সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজের একাদশ শ্রেণীর ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত ৩৪৫ প্রজাতির বিরল বৃক্ষের সংগ্রহ দেখতে পরিবেশ ও প্রকৃতির পাঠশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের ঐতিহ্যেবাহী কম্বল তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা সিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান– জরিমানা আদায় সিরাজগঞ্জে বিশ্ব এন্টি মাইক্রোরিয়াল রেজিস্টেস (AMR) সপ্তাহ উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জ ——- বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আগামী ২বছরে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হবে সিরাজগঞ্জঃ বিনামূল্যে ৫০’হাজার অপারেশনের ঘোষণ- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ. মুহিত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত। এ লক্ষ্যে জেলার ২৬’হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে হতে দিনব্যাপী সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে মাঠে সিরাজগঞ্জে আয়োজিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড.এম.এ মুহিত এমপি তিনি আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত এ ঘোষণা দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, “আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। জনগণকে কষ্ট দিতে একটি জেলাতে ভাংচুর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করে দেশের মানুষের জন্য
উন্নয়ন করে স্বাস্থ্যসেবা সহ অন্যান্য ভালো কাজ করে পাশে থাকছে । আর তার ফ্যাসিবাদ কায়েম করেছিলো। আবারও তারা ভাংচুর, সন্ত্রাসী কর্মকাণ্ড করার পায়তারা করার ষড়যন্ত্র লিপ্ত সেই কর্মকাণ্ড আর করতে দেওয়া হবে না। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাৎ।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম), জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল ঢাকার পরিচালক (ভারপ্রাপ্ত), ডাঃ সায়ীদ মেহবুব, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, ওএসবি মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ জিন্নুবাইন নিউটন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এম,এ,মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন। এসময়ে কলেজ মাঠে ছানী ক্যাম্পে আগত চক্ষু রোগীরা চিকিৎসকের পরামর্শ নেন। পরে শত শত ছানী রুগীদের বিনামূল্যে অপারেশন করার লক্ষ্য হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category