• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে ১৯৯৪ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯৯৪ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো. পারভেজ সরকার:

সিরাজগঞ্জে ১৯৯৪ পিচ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২’র সদস্যরা।

সোমবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (৯ই মার্চ) দুপুর ২ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন আমতলী সাকিনস্থ শিয়ালকোল বাজারের পাকা রাস্তার উপর’ একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে শপিং ব্যাগে লুকানো অবস্থায় ১৯৯৪ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামি হলেন, সিরাজগঞ্জের সদর থানার, সরাইচন্ডি গ্রামের, মৃত ইউনুস আলীর ছেলে, মোঃ মঞ্জুর আলম (৩৪)।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category