সিরাজগঞ্জে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মযাদা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কাযালয়ের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ,র পরিচালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ
সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মো : আব্দুল মাজিদ, আব্দুল লতিফ, ইমরান হোসেন, সাধারণ কেয়ারটেকার আমিনুল ইসলাম রবিউল আহমেদ প্রমূখ।