• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে মানুষের ভালবাসায় সিক্ত হল- প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সিরাজগঞ্জে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লাখ ৯৫ হাজার শিশু সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল চত্বরে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ 

সিরাজগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলোয়াড়দের
বাছাই অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার—- “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা প্রতিপাদ্যে শ্লোগানকে সামনে রেখে শুরু হতে যাওয়া নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এ অংশগ্রহণের জন্য সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা দলের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯ এপ্রিল ২০২৬) এ. কে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার আয়োজনে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।

এসময়ে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ এর খেলোয়াড়
বাছাই এঁর কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। এসময়ে
সদর উপজেলা ও পৌরসভার কর্মকর্তা, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বৃন্দ
জেলা ক্রীড়া সংস্থার সাবেক ও উদীয়মান খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট, তায়কোনডো ও দাবা’র বালক-বালিকা দলের জন্য খেলোয়ার বাছাই করা হয়। যুব উন্নয়ন অফিসার, মীর মোহাম্মদ সাফি, সদর, সিরাজগঞ্জ সদস্য সচিব হিসেবে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ০৮ টি ইভেন্ট এর বালক ও বালিকাদের টিম গঠনে সার্বিক সমন্বয় করেন।এছাড়া ও পৌরভার কর্মকর্তা শাহ আলম উপ কমিটির সহযোগিতার টিম গঠন সম্পন্ন করেন। প্রতিভা ও শারীরিক সক্ষমতা বিবেচনায় খেলোয়াড় হিসেবে চুড়ান্ত করা হয়। এবং আগামী ০২ মে ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান সিলেট জেলা হতে বিকেল ৩ ঘটিকায় ভার্চুয়ালি সারা বাংলাদেশে এর শুভ উদ্বোধন করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category