• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
শাহজাদপুর জামিরতায় প্রযুক্তিনির্ভর ভিশন সেন্টার উদ্বোধন করলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত কাজিপুর উপজেলার ১৭ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে ১৪টি হুইলচেয়ার, দৃষ্টি সমস্যার জন্য ১জন বিশেষ দৃষ্টি সসম্পন্ন চশমা এবং ২জন শ্রবণ সমস্যার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হেয়ারিং এইড প্রদান সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এর বৃক্ষরোপণ আগামী ৩১ অক্টোবর সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি – বার্ষিক নির্বাচন সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থান মসজিদে জুম্মার নামাজ আদায়, দোয়া ও মোনাজাত করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই উন্মুক্ত হল ব্যাংদহা স্লুইচ গেট সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য “ভূমিসেবা মেলা ২০২৬”। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার (১৯ মে) এ মেলার কার্যক্রম শুরু হয়।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে এবং উপজেলা ভূমি অফিস, সিরাজগঞ্জ সদরের বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস, সিরাজগঞ্জ সদর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।

পরে সকাল ১১টায় শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছা: নুর নাহার বেগম। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) সিরাজগঞ্জ সদর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা স্বচ্ছ, সহজ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আগামী ২১ মে পর্যন্ত চলমান এ ভূমিসেবা মেলায় অংশ নিয়ে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা সরাসরি গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category