• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় নিজের জমি নেই- তবুও গড়েছেন তালবাগান। বজ্রপাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে দিনমজুর মান্নানের এক যুগের লড়াই খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ টি আগ্নেয়াস্ত্র ও-১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাকিবুল হাসান সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত

কন্যাদায়গ্রস্ত পিতার চোখের জল মুছলেন হাজী মোঃ আব্দুস সাত্তার

Reporter Name / ২১৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কন্যাদায়গ্রস্ত পিতার চোখের জল মুছলেন হাজী মোঃ আব্দুস সাত্তার

স্টাফ রিপোর্টারঃ-
অভাবের সংসার। মেয়ের বিয়ে ঠিক হলেও শ্বশুরবাড়িতে পাঠানোর প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন এক অসহায় পিতা। ঠিক এমন সময় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার।

তিনি কন্যাদায়গ্রস্ত ওই পিতার হাতে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য প্রয়োজনীয় লেপ, তোষক ও বালিশ তুলে দেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় পিতা। তাঁর চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ।

এ সময় হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, সমাজে অনেক মানুষ আছেন, যারা সামান্য সহযোগিতার অভাবে চরম কষ্টের মধ্যে দিন কাটান। তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতাও। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, ততটুকু দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।

কন্যার পরিবার হাজী মোঃ আব্দুস সাত্তারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবতার দৃষ্টান্ত স্থাপন করে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

একটি ছোট্ট সহায়তা হয়তো কারও কাছে খুব সাধারণ, কিন্তু একজন কন্যাদায়গ্রস্ত পিতার কাছে সেটিই হতে পারে জীবনের সবচেয়ে বড় স্বস্তি। এমন মানবিক উদ্যোগই সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category