• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় নিজের জমি নেই- তবুও গড়েছেন তালবাগান। বজ্রপাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে দিনমজুর মান্নানের এক যুগের লড়াই খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ টি আগ্নেয়াস্ত্র ও-১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাকিবুল হাসান সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত

কামারখন্দ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কামারখন্দ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আজিজুর রহমান মুন্না—
২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচি’র আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে- সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- কৃষাণীদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়।এ কর্মসূচির আওতায়- ১’হাজার ৬৭০ জন কৃষক-কৃষাণীদের প্রতি জনকে ৫’কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০’কেজি ডিএপি সার এবং ১০’কেজি এমওপি সার দেওয়া হয়। যা এক বিঘা জমিতে আবাদে ব্যবহার করা যাবে। এ ছাড়া ২০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং বালাইনাশক দেওয়া হয়েছে। অন্যদিকে ৬৫০ জন কৃষক- কৃষাণীকে গ্রীষ্মকালীন সাত ধরনের সবজির বীজের সাতটি প্যাকেট দেওয়া হয়। এসবের মধ্যে ছিলো-কলমি শাক, লাউ, চালকুমড়া, পুইশাক, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
বুধবার (৮জুলাই) বেলা ১২টার দিকে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে- উক্ত বিতরণ কার্যক্রম সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত এবং স্বাগত বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন,কামারখন্দ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আক্তার। এসময়ে কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপজেলার সকল কৃষি উপসহকারী কর্মকর্তা, সুবিধাভোগী সকল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category