• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে চুনিয়াহাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন আব্দুল্লাহ আল কায়েস রতনকান্দিতে জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবর রহমান লেবুর গণসংযোগ বন্ধ থাকা পাটকল-টেক্সটাইল মিল চালুর উদ্যোগ সরকারের-বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ: রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সিরাজগঞ্জে ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের শুভ উদ্বোধন উন্নয়নের মধ্য দিয়েই মান্নান তালুকদারকে স্মরণ করতে চাই -ইকবাল হাসান মাহমুদ টুকু সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামানের ৩১ তম, মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

আজিজুর রহমান মুন্না-
 পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫’কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি  ইকবাল হাসান মাহমুদ টুকু’র নির্দেশনায় সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। 
রোববার (৫ জুলাই)  বেলা সাড়ে ১১টা দিকে  সিরাজগঞ্জ শহরের একক সংঘ ক্লাবের নীচতলা থেকে পনেরশত গাছের চারা  পৌরএলাকার  ১৫টি ওয়ার্ড বিএনপি’র সভাপতি /সাধারণ সম্পাদক বা অন্যান্য নেতৃবৃন্দের কাছে এই   গাছের চারা হস্তান্তর করেন,  বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। উক্ত গাছের চারা স্ব-স্ব ওয়ার্ডে রাস্তার ধারে বা সুবিধাজনক স্থানে রোপন করবেন এবং সাধারণ মানুষের মাঝে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়। এসময়ে সিরাজগঞ্জ পৌরএলাকার ১৫’টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category