• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১১দলীয় ঐক্য সিরাজগঞ্জ জেলার আয়োজনে গনভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে গণমিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত  সিরাজগঞ্জে জেলা পর্যায়ে নৌযান শুমারি নিয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের শুভ উদ্বোধন

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের শুভ উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’র আওতায়- সিরাজগঞ্জে১৫০কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(১৭জুলাই-২০২৬খ্রি.)বিকেল৫টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে- ১৫০ কিলোওয়াট অন-গ্রিড রুফটপ সোলার সিস্টেমের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) নাজরান রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট,
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট প্রমুখ। জানা যায় যে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত এ উদ্যোগটি দেশের জন্য একটি মাইলফলক। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রকল্পটিকে “সিরাজগঞ্জ মডেল” হিসেবে উল্লেখ করে দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এর সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং টেকসই উন্নয়ননিশ্চিতকরণে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সর্বোপরি, টেকসই ও সবুজ বাংলাদেশের পথে সিরাজগঞ্জের আরেকটি অগ্রণী পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category