• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ সদরে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্ট :
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে স্প্রে মেশিন, নলকূপ ও সেলাই মেশিন বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী ও উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন (সম্প্রসারিত) ও হলরুমের উদ্বোধন করা হয়।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার কৃষির উৎপাদন বৃদ্ধি, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, নারীর আত্মকর্মসংস্থান এবং শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণের মাধ্যমে কৃষক, নারী ও শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত হবে। তিনি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, “একটি পরিবারকে এগিয়ে নিতে হলে প্রথমেই নারীদের স্বাবলম্বী ও দক্ষ করে তুলতে হবে। একজন শিক্ষিত ও আত্মনির্ভরশীল মা শুধু নিজের জীবনই বদলে দেন না, তিনি একটি আদর্শ পরিবার এবং আগামী প্রজন্ম গড়ে তোলেন।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করার দায়িত্ব শুধু বিদ্যালয়ের নয়, পরিবারেরও। নৈতিক শিক্ষা, শিষ্টাচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার থেকে সন্তানদের দূরে রেখে লেখাপড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বিতরণ করা সেলাই মেশিন নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতরণ শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা, কৃষি ও স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের এ ধারা আরও বেগবান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, নারীদের আত্মকর্মসংস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ও শিক্ষা পরিবেশ উন্নয়নের লক্ষ্যে উপকারভোগীদের মাঝে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী ও উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category