• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

এনডিপি’র আয়োজনে ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এনডিপি’র আয়োজনে ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না —
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার(২০জুলাই) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উক্ত জাতীয় কর্মশালায়- এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান-এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক মন্ত্রী, এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এসময়ে তিনি তার বক্তব্য বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) প্রতি নেট মিটারিং ব্যবস্থার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
দেশের আর্থসামাজিক উন্নয়নে এনডিপিসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সুশাসন, জবাবদিহিতা, অংশীদারিত্ব এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করা অপরিহার্য। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও টেকসই করা সম্ভব।
এছাড়াও বক্তব্যে প্রদান করেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ড. মো. জাকারিয়া, মাইক্রোফাইন্যান্স রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম এবং কমনওয়েলথ স্কলার জিনাত আরা আফরোজ। বক্তারা উন্নয়ন খাতে অংশীদারিত্ব, জবাবদিহিতা, নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং উদ্ভাবনী উন্নয়ন মডেল নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও এনডিপির প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং বিভাগের পরিচালক ড. এ. বি. এম. সাজ্জাদ হোসেন, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মাহবুবুর রহমান, উপ-পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুদুজ্জামান, উপ-পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) আবু নাইম মো. জুবায়ের খান-সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের অভিজ্ঞতা তুলে ধরেন, বাস্তবভিত্তিক নীতিগত সুপারিশ উপস্থাপন করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর সমন্বয়, জ্ঞান বিনিময় ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তাও বিশেষভাবে উঠে আসে।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বিশ্বাস করে, দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের মধ্যে কার্যকর অংশীদারিত্ব ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। ‘ভয়েস অব ডেভেলপমেন্ট’ জাতীয় কর্মশালা সেই যৌথ প্রয়াসকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উন্নয়ন খাতের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনাকে সামনে রেখে নীতি, পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার বিষয়ে কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category