• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দরিদ্র, মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
0-0x0-0-0-{}-0-0#

সিরাজগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের অনুদান চেক ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে অনুদানের চেক ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ আফসানা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, সমাজের অসচ্ছল, মেধাবী শিক্ষার্থী ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো এবং শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, আজকে আমার ৪৮ তম কর্মদিবস চলছে জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগী এবং বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এ ধরনের সহায়তা সমাজে মানবিক মূল্যবোধ জোরদার করার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সমাজের পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে সহযোগিতা করা জাতির দায়িত্ব। তিনি বলেন, মানবিক ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসহায় রোগীদের হাতে অনুদানের চেক ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আলহাজ্ব আব্দুল কাদের, ভিপি অমর কৃষ্ণ দাস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মতিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ হাসান, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা পারভীন, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সকলের আস্থার প্রতিক সাধারণ সম্পাদক এম এ
আব্দুল ওহাব, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপকারভোগীরা এ সহায়তার জন্য জেলা পরিষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাস সিরাজগঞ্জের আহবায়ক ও ইসলামিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস আব্দুল্লাহ আল মাহমুদ রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category