• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় নিজের জমি নেই- তবুও গড়েছেন তালবাগান। বজ্রপাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে দিনমজুর মান্নানের এক যুগের লড়াই খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ টি আগ্নেয়াস্ত্র ও-১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাকিবুল হাসান সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ২৭৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার— — মেধার স্বীকৃতি শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে ” এ স্লোগান কে সামনে রেখে
সিরাজগঞ্জে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা কর্তৃক এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ৯ টায় এসবি ফজলুল হক রোডস্থ শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখার আয়োজনে শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখায় এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শাহীন শিক্ষা স্কুল শাখা নির্বাহী শাখা পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহীন স্কুল সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নূরুল হক।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবার ও শাহীন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন এঁর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট
হাতে সন্মাননা ক্রেস্ট তুলেদেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গনপতিরায় বলেন, এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার প্রতিফলন ঘটেছে। আমি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানাই ও তাদের ভবিষ্যত সাফল্য কামনা করি। তিনি আরো বলেন,
কঠোর নিয়মশৃঙ্খলা ও পরিকল্পিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলাই লক্ষ্যে
আধুনিক শিক্ষার ধারক ও বাহক শাহীন শিক্ষা পরিবার সারা বাংলাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। একজন শিক্ষার্থীকে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলার শপথ নিয়ে শাহীন শিক্ষা পরিবার আরো সামনের দিকে এগিয়ে যাক, আমি এসইএফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category