• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

২১’আগস্ট সিরাজগঞ্জ জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ
আজিজুর রহমান মুন্না-
আসন্ন ২১’আগষ্ট-২০২৬খ্রি. সিরাজগঞ্জ জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে মনোনয়ন বিতরণ কার্যক্রম করা হয়। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
সোমবার(৩আগস্ট-২০২৬) সকাল ১০টা হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনস্থ জেলা রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নির্বাচন পরিচালনা কমিটি’র চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার এসময়ে তিনি বলেন, আগামী ৩১আগস্ট রিক্সা ও ভ্যান শ্রমিক ভাইদের এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভাবে হবে শ্রমিকদের ভোট গ্রহণ এবং ভোট গননা ও হবে নিরপেক্ষভাবে এবং সুষ্ঠু স্বচ্ছ সুন্দর পরিবেশ। এ জন্য সকলের সহযোগিতা কামনা করি।
জানা যায় যে, ২১ আগষ্ট নির্বাচনের দিন ধার্য্য করে তফসিল ঘোষণা করেন নির্বাচনকমিশন। তফসিল অনুযায়ী, ৪ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ৫ আগস্ট বাছাই, আপিল ও শুনানি, ৬’আগস্ট-২০২৬খ্রি. মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭’আগস্ট-২০২৬ খ্রি. চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতিক বরাদ্দ করা হবে। ২১’আগস্ট-২০২৬খ্রি. (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এই নির্বাচনে ইউনিয়নের ৫’হাজার ৬৭৯’জন শ্রমিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের মাধ্যমে ১৭’সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সাবেক পৌরকাউন্সিলর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে চেয়ারম্যান করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মোঃ মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মনির, আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট শ্রী ইন্দ্রজিৎ সাহা, আপিলবোর্ডের সদস্য অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম , মোঃ আনোয়ার হোসেন, সদস্য হিসেবে রয়েছেন মোঃ রানা খান বুলবুল ও মোঃ মেরাজ মোল্লা।
জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম.এ. ওয়াহাব,সিরাজগঞ্জপৌর ১০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা সহ প্রার্থী ও সমর্থকগণ, শ্রমিকদের একাংশ উপস্থিত ছিলেন। আরও জানা যায় যে, নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট পত্র দেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category