• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
রাশিদাজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত ‎সিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের পাঠদান মনিটরিং শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত সিরাজগঞ্জে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – সভাপতিত্ব করেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন

সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১সেপ্টেম্বর-২০২৬খ্রি.) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও পরিচালনা করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভূঁইয়া সাফী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদার, জেলা জাসাস’র আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এসময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা এস এম নুরনবী হোসাইনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category