• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন প্লাস্টিক-পলিথিনের বিকল্প পাটের ব্যাগে বৃক্ষ উপহার, পরিবেশ রক্ষায় নাটোরে মাহবুবুল ইসলাম পলাশের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর Role Model Fair-2026 অনুষ্ঠিত নারীর নেতৃত্ব ও কমিউনিটি পরিবর্তনে অবদান রাখায় ১০জন Champion CSP ও ২জন CSO সভাপতিকে সম্মাননা প্রদান সিরাজগঞ্জ পৌরএলাকার ১২নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহের উদ্বোধন সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় কামারখন্দ উপজেলা ৭-০ গোলের ব্যবধানে চৌহালী উপজেলাকে পরাজিত করে উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৬’হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ অনূর্ধ্ব-১৪ এর উদ্বোধন মোঃ মোফাক-খারুল ইসলাম, পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময়

উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৬’হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

উল্লাপাড়া ক্ষুদ্র ও প্রান্তিক ২৬’হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২৬’হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রতিজন কৃষক/কৃষাণী এক কেজি করে সরিষাবীজ এবং ১০কেজি করে রাসায়নিক ডিএপি সার, ১০কেজি করে এমওপি সার পাচ্ছেন। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
মঙ্গলবার (১০নভেম্বর-২০২৬খ্রি.) সকাল১০টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উক্ত বিতরণ কার্যক্রম কর্মসূচির সভাপতিত্ব করেন এবং উদ্বোধন করেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহাম্মদ রায়হানুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এবং বিতরণ কার্যক্রম করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্না ইয়াসমিন-সুমী। এসময়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ হেলাল সরকার, সাবেক মেয়র বেলাল হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শাহজাহান আলী প্রমুখ। এসময়ে উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রিপন হোসেন, , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নূর সহ অন্যান্যরা।
জানা যায় যে, এবছর উল্লাপাড়া উপজেলার ১’টি পৌরসভার ও ১৪’টি ইউনিয়ন মিলে ২৬’হাজার কৃষক-কৃষাণীদের বিনামূল্যে রাসায়নিক সার ও সরিষাবীজ বিতরণ কার্যক্রম করা হচ্ছে। মঙ্গলবার প্রথম দিন উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০’হাজার ৬০০’জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন পাঁচটি হলো বাঙ্গালা, মোহনপুর, বড় পাঙ্গাসী, পূর্ণিমাগাতী ও সলপ। বুধবার পাচটি ইউনিয়ন উধুনিয়া, বড়হর, পঞ্চক্রোশী, দুর্গানগর, কয়ড়া ইউনিয়নের ৯’হাজার ৫০’জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রম করা হবে। বৃহস্পতিবার বাকী চারটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ৬’হাজার ৩৫০’জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category