• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন প্লাস্টিক-পলিথিনের বিকল্প পাটের ব্যাগে বৃক্ষ উপহার, পরিবেশ রক্ষায় নাটোরে মাহবুবুল ইসলাম পলাশের ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর Role Model Fair-2026 অনুষ্ঠিত নারীর নেতৃত্ব ও কমিউনিটি পরিবর্তনে অবদান রাখায় ১০জন Champion CSP ও ২জন CSO সভাপতিকে সম্মাননা প্রদান সিরাজগঞ্জ পৌরএলাকার ১২নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহের উদ্বোধন সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় কামারখন্দ উপজেলা ৭-০ গোলের ব্যবধানে চৌহালী উপজেলাকে পরাজিত করে উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক ২৬’হাজার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সরিষাবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ অনূর্ধ্ব-১৪ এর উদ্বোধন মোঃ মোফাক-খারুল ইসলাম, পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময়

প্লাস্টিক-পলিথিনের বিকল্প পাটের ব্যাগে বৃক্ষ উপহার, পরিবেশ রক্ষায় নাটোরে মাহবুবুল ইসলাম পলাশের ব্যতিক্রমী উদ্যোগ

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্লাস্টিক-পলিথিনের বিকল্প পাটের ব্যাগে বৃক্ষ উপহার, পরিবেশ রক্ষায় নাটোরে মাহবুবুল ইসলাম পলাশের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ হোসেন আলী ছোট্ট — পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় বৃক্ষসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নাটোরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিরল প্রজাতির বৃক্ষ উপহার দিয়েছেন তিনি।
এ সময় বাউলশিল্পী কার্তিক বাউলকে পাটের ব্যাগে করে সিভিট ও গজন প্রজাতির দুটি গাছ উপহার দেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জের পরিচালক এবং দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ।
সিভিট ও গজন দেশীয় বৃক্ষসম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এসব গাছ রোপণ ও সংরক্ষণের মাধ্যমে দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সমৃদ্ধ করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কম পরিচিত বৃক্ষপ্রজাতির পরিচিতি তুলে ধরা এবং সেগুলোর সংরক্ষণে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে মানুষকে উৎসাহিত করাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ বার্তা। বৃক্ষ উপহারের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করে পরিবেশবান্ধব জীবনযাপনের একটি ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার, গুনার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাউলশিল্পী নিজাম উদ্দিন চিশতী, দোতরা বাদক মোহাম্মদ আবদুর সামাদ এবং নাট্যকলা বিভাগের দুই শিক্ষার্থী প্রজ্ঞা বিশ্বাস ও মৌলি মোহনা সরকার মণি।পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশ দীর্ঘদিন ধরে দেশজুড়ে বৃক্ষরোপণ, বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ সংরক্ষণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর এ উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষপ্রেম, পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস এবং প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্যোগে: পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category