বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ হোসেন আলী ছোট্ট ঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাগডুমুর গ্রামে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ) বিকেল ৪ টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় আলোকদিয়ার গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবু তাহের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এবং ৩ নং বহুলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সোহেল মাহমুদ রঞ্জু।