সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না—- সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত হয়। এসময়ে অনুষ্ঠানে সাবেক সচিব ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাথে-সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও মধ্যাহৃভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়। এসময়ে প্রধান অতিথি উকিলবারে আগমন করলে তাকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে, বুধবার (৪নভেম্বর-২০২৬) দুপুরের দিকে, জেলা বার এসোসিয়েশন হলরুমে উক্ত মতবিনিময় ও মধ্যাহৃভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাবেক সচিব শাহ আলম টুকু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আইনজীবি সমিতির প্রেসিডেন্ট ও পিপি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরীফুর হায়দার রফিক সরকার এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির।
সন্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট এমদাদুল হক জিন্না, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর এস.এম. তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গ্রুপ মেম্বার মোঃ সাইদুর রহমান মিয়া, অ্যাডভোকেট জামাল উদ্দিন প্রমূখ। ৫৫০জন অ্যাডভোকেট, সন্মানিত বিচারকবৃন্দ ও শতাধিক আমন্ত্রিত অতিথি এই লাঞ্চ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। বারের সন্মানিত অ্যাডভোকেটবৃন্দ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের প্রতিভা প্রকাশ করেন।