খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচিল ও ব্রাহ্মণবয়ড়া উত্তর ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচিল ও ব্রাহ্মণবয়ড়া উত্তর ফ্যামিল কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪নভেম্বর-২০২৬খ্রি.) সকালে উক্ত
ফ্যামিল কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শেফালি পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।